মৃত্যু তোমাকে ছুঁতে পারবে না হে যোদ্ধা,
তুমি চলো নিজের মত করে,
যা লেখার লেখো, যা বলার বলো,
এ মানবজাতির অস্তিত্বের লড়াই, তুমি পিছু হটবে না।
মৃত্যুর ছোঁয়া তুমি পেয়েছ হাজারো,
বারবার কড়াঘাত করেছে তোমার দরজায়,
ওরা তখনও তোমার কিছু করতে পারেনি,
আজও পারবে না।
মনে করে দেখো তখন লক্ষাধিক মৌলবাদ রাস্তাতে জড়ো হয়েছিল
তোমার মাথার দাবিতে,
চাপাতি, বন্দুক, লাঠিসোটা নিয়ে রাস্তায় নেমেছিল তোমাকে মারতে,
ওরা তখনও কিছু করতে পারেনি।
আজ তুমি সুরক্ষার ঘেরাটোপে,
কোটিকোটি মানুষের ভালোবাসার ঘেরাটোপে আবদ্ধ।
কেউ তোমাকে ছুঁতে পারবে না,
শুধু প্রচারে আসতেই ওরা হুমকি দেবে,
ওরা আসলে নপুংসক কাপুরুষ।
ওদের কোনো সাধ্য নাই যে ওরা তোমাকে মারতে পারে।
No comments:
Post a Comment