Wednesday, 13 July 2016

আজ আকাশে দেখি ঐ মেঘ সরে গেছে,
আজ আকাশে আমার সূর্য হাসছে,
আমি আজ ভেসে বেড়াচ্ছি খুব তৃপ্তিতে,
গোটা শরীর মনে বসন্তের ছোঁয়া লেগেছে,
বড্ড অপরূপ তুমি আমাকে কথার স্রোতে ভাসিয়ে নিয়েগেলে,
বড্ড স্নেহ তোমার মনে আমাকে স্নেহের আঁচলে আড়াল করেছ,
এ কৃতজ্ঞতা আমার গোটা প্রাণে আজ, আমি তোমাকে জানালাম,
তুমি আমার ভাষাতে নতুন সৃষ্টির স্বাদ এনেদিলে।

জেগে জেগে বা ঘুমিয়ে আমি রোজ স্বপ্ন দেখি অনেক,
আজ আমার স্বপ্নজুরে ছিল শুধু তোমার ছোঁয়া,
না জানি যখন ঘুমিয়ে ছিলাম মিষ্টি স্বপ্নে আমার মুখটা কেমন লাগছিল!
আমি তো তখন তোমাকেই দেখছিলাম।

দেখছিলাম তুমি ওড়না তুলে হওয়াতে ভাসাচ্ছ,
দেখছিলাম তোমার মুখে ঠোঁটের কোণাতে একটা হাসি খেলছিল আলতো করে,
আমি দুচোখ ভরে শুধু তোমাকেই দেখে যাচ্ছিলাম,
তুমিতো ডানা মেলে উড়তে চাইছিলে।

চলো উড়ে যায় যেখানে ইচ্ছা করে যেতে,
চলো পাড়ি জমায় কোনো ইচ্ছের দেশে,
যেখানে নাই কোনো পাপ, নাই ব্যবধান,
আমরা দুটিতে মিলে প্রেম জমায়।

প্রেম আমার চোখে স্বপ্ন এনে দেয়,
প্রেম আমাকে বাঁচার প্রেরণা দেয়,
আমি আমার প্রেমে তোমাকে তোমার মতো করে সাজাই,
প্রেম দিয়ে আমরা প্রেমে ভেসে যায়।


********** সৌম্যজিৎ **********

No comments:

Post a Comment