Monday, 4 July 2016

কারা ওরা জঙ্গি নামে
কাদের খুঁড়ে বেড়ায়?
খুনের শিক্ষায় শিক্ষিত ওরা
ধর্ম করল মগজ ধোলাই।
ধর্ম আনেনি মানুষ,
মানুষ এনেছে ধর্ম তবে,
ধর্ম কেন মানুষ হতে বড়?
এর বিচার চায়।


ধর্মের নামে সন্ত্রাস হয়,
ধর্মের নামে ভেদাভেদ,
ধর্মের নামে জিহাদ গড়ে,
ধর্ম মানুষের বিনাস করে।
ধর্ম কেবল মানুষ সৃষ্ট,
কিছু খানেকের উপযোগী,
পরাধীনতার শেকল বাঁধে,
চূর্ণ করে অস্তিত্ব।


ভেঙে ফেল ধর্মের শেকল,
মুক্ত কর মানবজাতি,
সকল হৃদয় এক হয়ে যাক,
সব ভেদাভেদ ধ্বংস করে।


ঈশ্বর, আল্লা, যীশু কেউ নয় কারোর সৃষ্টি কর্তা,
সুবিধাভোগী সুবিধা ভোগে,
মানুষের বিবেক সম্মোহনে,
একের পর এক রূপকথাদের ভাসিয়ে দিল ধরণী বুকে,
সৃষ্টি করল ভয় ভীতি,
আরও কত ব্যবসা!!


ভেঙে ফেল ধর্মনীতি,
মুছে যাক পরাধীনতা,
সবাই আমরা এক হই আয়,
এক প্রাণ, এক জাতি।

********** সৌম্যজিৎ **********

No comments:

Post a Comment