Tuesday, 12 July 2016

প্রেম।
সৌম্যজিৎ।

প্রেম আমার পুজো,
প্রেম কি লুকোনোর বস্তু!
প্রেম যখন করি, ভালোই যখন বাসি,
তবে চেঁচিয়ে বলতেও পারি ভালোবাসি।
প্রেমে আমার মনের মুক্তি,
প্রেম আমার অধিকার,
প্রেমে আমার নাই কোনো বাধা অধিকারের সীমা পেরোনোর।
প্রেমে আমি তোমাকে ছুঁতে পারি,
তোমাকে ছুঁতে আবার বাধা কিসের?
প্রেম যদি আমার ধর্মই হয়,
প্রেমের ছোঁয়া লুকোনো কিসের?
আমি তোমাকে গোটা সমাজের সামনেই ছুঁতে পারি,
তোমাকে জরিয়ে ধরতে পারি, চুমু খেতে পারি,
সে তো আমার লজ্জার নয়,
সে আমার পরম মুক্তির, পরম তৃপ্তির,
প্রেমে আমার তো কোনো বাধা নাই।
প্রেম আমাকে অনুমতি দেয় সমস্ত অধিকারের সীমা পেরোতে,
প্রেম আমাকে অনুমতি দেয় নিসিদ্ধ পথ অতিক্রম করতে,
প্রেম আমাকে অনুমতি দেয় তোমাকে যা ইচ্ছা তাই বলতে,
যেভাবে ইচ্ছা তোমাকে নিয়ে ভাবতে,
নষ্ট ওই লুকোনো চিন্তা,
আমার প্রেম নষ্ট নয়। 

No comments:

Post a Comment