আদর্শের উৎস তসলিমা নাসরিন।
সৌম্যজিৎ।
খুনোখুনি, হানাহানি ওদের রক্তে মিশে তসলিমা নাসরিন,
ওরা জিহাদের নামে চায় নিজেদের অস্তিত্বের জানান দিতে।
প্রচারে আসতে ওদের নানান হুমকি, ওরা চাইবে তোমাকে ভীত দেখতে,
ভয় আসে মিথ্যের মায়াজাল থেকে,
তুমি ভয় পেওনা।
তোমার সাথে সত্যের শক্তি ছিল, তোমাকে পদে পদে ঢাল হয়ে বাঁচিয়েছে,
সত্যের শক্তি তুমি দিনে দিনে খেটে, আদর্শের পথে চলে রপ্ত করেছ।
এ তোমার সাধনা।
ভয় পাওয়া তোমাকে মানায় না।
শুনছ তুমি তসলিমা নাসরিন ওরা আজ কেন তোমাকে হুমকি দেয়?
ওদের প্রাণে ভয় ঢুকেছে, ওরা চাইনা মানুষ জেগে উঠুক,
ওরা তোমাকে ভয় পেয়েছে, তুমি আদর্শের চিন্তা মানুষের মধ্যে ঢেলে দিচ্ছ দেখে,
ওরা ভয় পেয়েছে তোমাকে, কারণ মানুষ সম্মোহনের বেড়াজাল ভেঙে বেরোতে চাইছে।
ওরা চাইনা ইসলামের কোনো অভিযোজন হোক,
ইসলামের অভিযোজনের অর্থ ওদের শক্তি হ্রাস পাওয়া,
আজ স্থানে স্থানে ইসলামের অভিযোজন শুরু হয়েগেছে,
মানুষ তোমার আদর্শে উদ্বুদ্ধ হয়ে স্বাধীনচেতা হয়ে উঠছে,
ওরা ক্রমেই শক্তিহীন হয়ে পড়ছে, তাই শক্তির জানান দিতে
তাজা রক্তের আতঙ্ক তৈরি করতে চাইছে।
তোমার রক্ত ভাসালে স্বাধীনচেতা মানুষগুলোর হৃদয় কেঁপে উঠবে,
মানুষ ভীত হয়ে উঠবে,
ঐ হার্মাদ গোষ্ঠীগুলোকে সমীহ করে চলবে তটস্থ হয়ে,
সেখানেই ওই হার্মাদদের জয়।
ওরা পারবে না তোমাকে মারতে,
সত্যের পথে অগ্রসর হওয়া অগ্নিউৎস'কে মারা ওদের মত খুনিদের কাজ নয়,
দিতে দাও ওদের হুমকি ধমকি যত পারে দিতে,
তুমি চলো তোমার পথে আদর্শের বাতি জ্বালিয়ে।
তসলিমা নাসরিন সেই আদর্শের শক্তি যাকে মারা কোনো অন্ধকারের কাজ নয়,
তসলিমা নাসরিন যুগে যুগে উজ্বল হয়ে থাকবে,
তাকে নেভানো ওদের সাধ্যে নাই।

No comments:
Post a Comment