ধর্ম, আড়ালে সন্ত্রাসী।
লৌহ কপাট চূর্ণ করো, ছিন্ন করো পায়ের শেকল,
মানবে না হার, যত আসুক সামনে বেহায়া খুনির দল।
ওরা মাতে ধর্মের নামে, ওরা ধর্মের দোহায়ে রংবাজি খ্যালে,
ওরা নিশ্চিন্তে মানুষ মারে রাজনীতির ছত্রতলে।
ঐ দ্যাখো যত আছে হার্মাদ, খুনির শেকড়গুচ্ছ,
সবাই ওরা মানুষ খেকো, ধর্মজালে কারারুদ্ধ।
ওদের পায়েই শেকল বাঁধা, কুয়োর কিটে জীবন বাঁচা,
সমুদ্রের স্বাদ পাইনি তাই, মুক্তি ওদের প্রাণ নাশায়,
হাসতে হাসতে খুন করা ওদের ধর্মে লেখা।
ভণ্ড মানুষ, ভণ্ড জাতি, জাতেই ওদের গোঁড়ামি,
রক্ত নদীর স্রোতে ওরা ভাসাতে চায় মানবজাতি,
হিন্দু-মুসলিম ভিন্ন নামে, ভিন্ন কথা, ভিন্ন সুরে,
উদ্দেশ্য ওদের একই- খুনের নামে সন্ত্রাসী।
********** সৌম্যজিৎ **********
No comments:
Post a Comment