Friday, 29 July 2016

তোমার স্নেহ যদি পাই প্রাণ ভরে,
মৃত্যুও আমাকে হারাতে পারবে না,
আমি ভয় পাইনা ওই মৃত্যুকে।
জীবন ক্ষনিকের হোক বা দীর্ঘ, আমি থাকবো নির্ভয়ে,
শুধু আবৃত হতে চাই আমি তোমার পূর্ণ স্নেহে।
জীবিত আমি আমার সবটুকু দিয়ে দেবো এই বিশ্ব সংসারকে,
মৃত্যুর পরও আমি চাই নিজেকে বিলিয়ে দিতে এই সমুদয়ে,
আমার দেহ যেন বৃথা না যায় আগুনে পুড়ে,
জীবিত আমি বিজ্ঞানের সেবার পরও, মৃত আমার দেহ যেন বিজ্ঞানের বিষয় হতে পারে।

********** সৌম্যজিৎ **********

No comments:

Post a Comment