Saturday, 23 July 2016

আলোর পথে চলার উৎস তসলিমা নাসরিন।
সৌম্যজিৎ।

দুপাশে বইছে স্রোত, তুমি বইছ প্রতিকূলে,
লড়ে যাচ্ছ প্রতিকূলতা উপেক্ষা করে দিনের পর দিন,
প্রায় দুটো যুগ ধরে।
ওরা ভাবে তুমি শুধু আলোর পোশাকি, ওরা ভাবে তুমি মেকি,
ওরা তোমাকে গালাগালি দেয়, হুমকি দেয়, ধমকি দেয়,
ওরা তোমাকে ধর্ষণ করে তৃষ্ণা মেটাতে চায়।
ওরা কি ভাবে না ভাবে তাতে তোমার কি কিছু এসে যায়?
তসলিমা নাসরিন মানে সত্যের পথে চলা পথিক,
তসলিমা নাসরিন মানে অন্যায়ের সাথে আপোষহীন,
তসলিমা নাসরিন আমার আলোর পথে চলার উৎস,
তসলিমা নাসরিন লক্ষ লক্ষ মানুষের আদর্শ।
তসলিমা নাসরিন তুমি আমার হৃদয়ের স্পন্দনে কথা বলো মানবিকতার,
তসলিমা নাসরিন তোমার প্রতিটা কথা বাড়িয়ে দেয় হৃদ স্পন্দন,
মানুষ জন্মে আমি পেলাম এই স্বর্গভুবন, তুমি ছুঁইয়ে দিলে স্নেহভরা পরশ,
মৃত্যুতে আমার নাই কোনো আক্ষেপ যদি মরি আমি, হাসতে হাসতে মরবো,
যদি মরি আমি মরেও জীবন্ত থাকবো তোমারই আদর্শের ছোঁয়াতে।
তোমার আদর্শের শিক্ষায় আমরা মুক্ত হতে পারি সব মোহ থেকে,
তোমার আদর্শ আমাদের শেখায়- জীবন এক নতুন দর্শন সেটাকে উপভোগ করতে,
তুমি আমাদের শিখিয়েছ অন্যায়ের ইমারতে গড়া নিয়ম ভাঙতে,
আমরা সাহসের সাথে হাজারও মৃত্যুর সামনে দাঁড়িয়ে লড়তে পারি-
সেই ইমারতের প্রতিটা ইট ভেঙে গুড়িয়ে দিতে,
আমরা লড়তে পারি বুক চিতিয়ে গর্বের সাথে,
এই লড়াই আমাদের সম্মান, এই লড়াই আমাদের অহঙ্কার।
পিছিয়ে আসবো না আমরা যতক্ষণ না আমাদের প্রাণ শেষ হয়ে যায়,
আমরা লড়ব আমাদের আদর্শ, আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে,
এত সহজে আমরা লড়াই ছেড়ে দেবো না,
এত সহজে আমরা শেষ হয়ে যাবো না।  

No comments:

Post a Comment