Thursday, 7 July 2016

প্রবল বেগে ঘুরে চলা পাখার তলাতেও মাথা ঘামছে,
বুকে উঠছে কম্পনধ্বনি,
আমি স্পষ্ট শুনতে পাচ্ছি, শুধু চলার গতিতে কোনো নিয়ন্ত্রন নাই।
আমি স্পষ্ট বুঝতে পারছি,
একটু অসাবধানতাতে অপেক্ষা করছে ভীষণ ভরাডুবি।


ভাইভা'র হল আমার কাছে সবসময় ভয়ঙ্কর। ভয়ঙ্কর কারণ যে ভাইভা'র হল আমাকে অনেককিছু দিয়েছিল, অনেক সুযোগ করে দিয়েছিল, সেই ভাইভা'র হল আমাকে তেমনভাবে প্রচণ্ড ব্যর্থতাও দিয়েছিল। রুদ্ধশ্বাস লড়াইয়ের পর, টানা তিনবার ব্যর্থ হওয়ার পর শেষে এসে সফল হয়েছিলাম। শনিবার আবারও একটা ভাইভা। প্রস্তুতি খুব খারাপ না হলেও, খুব ভালো নেই। তবে বিশ্বাস এখন টালমাটাল। আরও ভয়ের কারণ রবিবার নেটের পরীক্ষা। একেবারে প্রস্তুতি নেই। যা হওয়ার হবে এই ভেবে এখন পড়া ছাড়া আর কোনো উপাই নেই আমার কাছে। যা হবে দেখা যাবে। 

No comments:

Post a Comment