Thursday, 14 July 2016

ক্ষণিকের যে আনন্দ তাকে আমি ধরে রাখতে চাই আজীবন,
হৃদয় আজ অনেক আনন্দ ও কষ্টের সুখে বিচলিত,
ভালোবাসা তোমাকে দেখেছি আমার মুক্ত হৃদয়ের প্রতিটা কোষে,
হারাতে চাইনা।
ভালোবাসাকে দেখার আনন্দেও তবু হৃদয়ে এতো কষ্ট কেন ওঠে?
আমি তো চিনতে ভুল করিনি,
তবে কি আমি তোমাকে ছুঁতে পারিনি?
আমার তো ছুঁতে কোনো মানা নাই, যখন ইচ্ছা আমি মনের দেশে পাড়ি জমিয়ে ছুঁতেই পারি,
তবে কি অধিকারবোধ?
হ্যাঁ, তাই হবে। আমি মনের আড়ালেই অধিকারের সীমা পেরিয়ে গেছি,
অধিকারের সীমা পেরিয়েছি বলেই কষ্ট।
প্রেম যতক্ষণ প্রেম থাকে,
প্রেম যতক্ষণ শুধু মজা বা আনন্দ থাকে, ততক্ষণ কষ্ট ছুঁতে পারেনা,
কষ্ট তখনই আসে যখন আমি অধিকারে ভাসি।
ভালোবাসা আজ তোমার ওপরে বড্ড অধিকার করে ফেলেছি আমি মনের আড়ালেই।

********** সৌম্যজিৎ ********** 

No comments:

Post a Comment