Sunday, 10 July 2016


আদর্শ মানবিকতাতে, ধর্ম আনে হিংস্রতা।
সৌম্যজিৎ।

চল চলি আদর্শ নিয়ে,
সব বাধ, সব ব্যাবধান ছিন্ন করি,
চল চলি নতুন সমাজ গড়তে,
আদর্শ আর লক্ষ্য ছাড়া জীবন কোনও জীবন নয়,
জীবন আমাদের মুক্তির জন্য, পরাধীনতাকে ছিন্ন করি।
চল এবার আদর্শ গড়ি,
এক জাত, এক লক্ষ্য, এক মুক্তির পথে এগিয়ে চলি,
ভেঙে ফেলি ধর্মের কারাগার,
ধর্মে কোনও মুক্তি নাই।

আজ সমাজ বড্ড জটিল,
হিন্দু কয় মুসলিম অজাত, মুসলিমের রক্তে বেহায়াপনা,
মুসলিম গড়ে হার্মাদ খুনি, মুসলিমের নাই কোনও শুভচেতনা।
মুসলিম কহে হিন্দু বেজাত,
হিন্দুর রক্তে বেশ্যামি,
হিন্দুরা পাঠার দল, হিন্দুতে মিশে পরকীয়া।
ধর্মের নামে গালাগালি, ধর্মের নামে শত্রুতা,
ধর্মের নামে খুনোখুনি, আজ সমাজ লাসের চিতা।

ওরা ধর্মের নামে কাঁদা ছোঁড়ে, সেই কাঁদা নিজেরাই মাখে,
মাখায় একে অপরকে।
ওদের নাই কোনো লাজ ওই ধর্মের নামে মানবতাকে তুচ্ছ করতে,
ওরা নিজেদের ধার্মিক বলে।
ওরা কি ধর্মের মানে বোঝে?
ওরা কল্পিত কথাকে ঈশ্বরের বানী মানে,
মানুষ হয়ে মানুষকেই শত্রু মানে,
মানুষ হয়ে মানুষজাতকে ওরা লাঞ্ছিত করে,
কলঙ্কের কাপড়ে ঢেকে মানুষজাতের বদনাম করে,
মানুষ রূপে তুলে ধরে ভয়াবহতা, হিংস্রতা,
ওরা সমাজকে যুদ্ধের ক্ষেত্র ভাবে।

এই সমাজ মানুষজাতের,
এই সমাজ আমার,
এই সমাজ তোমার ও আমাদের,
ধর্ম কেন শত্রু গড়ে?
ধর্মের কি সাহস বড় ধর্ম মানুষের বিভেদ করে?
ধর্মের আড়ালে পাপেটিয়ারা পাপেট নিয়ে খেলা করে,
হিন্দু-মুসলিম পাপেটগুলো পাপেটিয়াদের ইশারায় নাচে।

ওরে তোরা ধর্মের নামের খেলার যন্ত্র,
যন্ত্র হয়েই থেকে যাবি,
হিংস্রতা আর বর্বরতা নিয়ে রক্ত গঙ্গা বইয়ে যাবি।
তোদের না আছে মান, না আছে হুশ,
কেমনে হবি মানুষ?
মানুষ হতে প্রেম চায়, আদর্শ চায়, মানবিকতা চায়,
প্রেম, আদর্শ, মানবিকতা তোদের রক্তে নাই,
তোরা মানুষ রূপে চিরকাল অমানুষ হয়েই থেকে গেলি।

No comments:

Post a Comment