ঐ দূরে চেয়েও কোথাও একটু ভালোবাসা খুঁজে পাইনা,
মৃত্তিকা যেন বাঞ্জার হয়েগেছে, একটু ভালোবাসার জন্ম দিতে পারছে না,
তোমার মন এতোই ছোট যে একটুকরো ভালোবাসাকে আশ্রয় দিতে পারছ না,
তবে আমার সত্যিই কোনো প্রয়োজন নেই এমন কাওকে যে,
ভালোবাসতে হাজারও অঙ্ক কষে।
আমি ভালোবাসি অবলীলায়,
আমি ভালোবাসা চাই অবাধে,
আমার কাছে ভালোবাসার নাই কোনো সীমা,
তুমি বেড়া বেঁধো ক্ষেত্রফলের অঙ্ক কষে।
এমন তুমিতে আমি বড্ড কষ্ট পেয়েছি ঠিকই,
আমি আর তোমাকে ভালোবাসতে যাবো না কখনো,
তুমি বেড়া বেঁধে রেখো,
শক্ত পোক্ত দেওয়াল তুলে রেখো মনের সীমা মেপে,
আমাকে ধারণ করা তোমার সাধ্যে হবেনা।
তুমি মেপো তোমার মনের সীমানা,
আমি খোলা মাঠে দৌঁড়ে বেড়াই,
তুমি নিও তোমার প্রয়োজনে যতটুকু ভরসা লাগে,
আমি দেবো।
আমি আর কখনো ভালোবাসতে পারবো না তোমাকে।
********** সৌম্যজিৎ **********
No comments:
Post a Comment