তোমাকে উৎসর্গ করেও অতৃপ্ত লাগে,
তোমাকে উৎসর্গ না করেও অস্থির লাগে,
তুমিতে মেতে থাকতে চায় প্রাণ,
তোমার ভিতরে তুমিটাই হিসেবি হয়েগেছ।
লাগুক কাদা, লাগুক মাটি আমার সাদা জামাতে,
তবু কেন বঞ্চিত হবো আমি কাদা মাটির ছোঁয়া থেকে,
হিসেবি হতে আমি পারিনা,
তুমি কেন এত হিসেব করো?
স্নেহ, ভালোবাসা কি হিসেব করে আসে?
সে স্নেহ স্নেহই নয় যা আমাকে শান্ত করতে পারে না,
সেই স্নেহ শুধু মুখের কথা আর হাজারও স্বপ্ন দেখানো,
ওই শুধু মুখের কথা শুনে আমি স্বস্তি পাই, ক্ষণিকেই তা উবে যায়।
মন খুলে কি তুমি পারো না একটু স্নেহ ঢেলে দিতে?

No comments:
Post a Comment