Sunday, 31 July 2016

পথচারী হয়ে ঘুরি, 
অন্তরের ডাকখানি বঞ্চিত, সুপ্ত থেকে যায় সবসময়,
বড় মায়া হয় অভ্যাসের প্রতি, বড় মায়া হয় পুরোনোতে,
তবু বঞ্চিত করি আমার ভিতর থেকে বেরিয়ে আসতে চাওয়া কথাগুলোকে।
স্বাধীনতা!
সে তো আমি মনের ভিতরেই যে আমিটাকে গড়েছি, তাকে দিয়েছি অবাধে। 
শরীরি আমি যেমনই থাকি,
কল্পনাতে তো আমি অন্য, ভিন্ন মানুষ। 
ঐ কল্পনাতে গড়ে ওঠা মানুষটাই আসল আমি,
জীবন্ত আমি তো একটা পুতুল হয়ে থেকে গেছি। 

********** সৌম্যজিৎ ********** 

No comments:

Post a Comment