Tuesday, 26 July 2016


সত্যের দিশারী।
উৎসর্গ- তসলিমা নাসরিন'কে।
সৌম্যজিৎ।

চিত্ত মোর পূজিছে তাহারে, বহিছে সে-
রক্তে, নিঃশ্বাসে, বিশ্বাসে, 
আকাশ যেমন কহিছে সত্য-
সূয্য-নক্ষত্রদের অবকাশে,
তুমি তেমনই সত্য এ সমুদয়ে। 

তুমি বিনে জগৎ মোর অন্ধকারে সুদূরস্থিত,
তুমি বিনে সমাজ আমায় পেত এক চিল, শকুনি,
তুমি দিলে আদর্শ ঢেলে অকৃপণ,
হৃদয় ভরে,
আজিকে আমি মানুষ হলাম, যেমন তুমি আমায় বানালে।

অংশুমালী তোমার ললাটে-
উজ্বল শোভিছে চিন্তাপটে,
জ্ঞানের প্রভা বিচ্ছুরিত হচ্ছে, এ-
সমাজ প্রেক্ষাপটে, অবাধে। 

উজ্বল তুমি, আলোকিত করো,
দিশা দেখাও চিন্তাপথে,
আদর্শ হোক জ্ঞানের, বুদ্ধির,
আমরা চলিব বিজয়পথে। 


No comments:

Post a Comment