Friday, 15 July 2016

আর কত ডাক! আর কত প্রার্থনা আমি করবো তাকে!
অধিকারের অধিকারবোধ, সেকি শুধু আমারই মনে?
শুধু চিন্তাতেই আমার অধিকার দেখি,
যখন অধিকারের কথা বলি তখন সম্মতি পাই নিরবেই,
যখন অধিকার রাখতে যাই, তখনই মেলে অগ্রাহ্যতা।
অভিমান হয় তবু বারে বারে প্রার্থনা করি,
সে কি বুঝেও বোঝে না কত ভালবাসা, কত আপনতা থেকে বারবার-
নিরাশ হয়েও আবদার করে ডাকি?
একি শুধু আমার নিরাশতা?
অগ্রাহ্য করা কি তোমার ব্যর্থতা নয়?

********** সৌম্যজিৎ **********

No comments:

Post a Comment