অল্প করে তুমি ভালবেসো,
বেশি তো বাসতে বলিনি।
প্রভাতে জেগে তোমায় দেখতে চাই,
তোমাকে জাগতে বলিনি।
সারাদিন রাত আমি কাজের ফাঁকে,
তোমার মুখটা ভেসে ওঠে চোখে,
আলতো করে তোমায় চুমু খেতে চাই,
তোমাকে ভাবতে বলিনি।
তোমার মনের ওই সাধারন রূপ
অসাধারণ লাগে আমার চোখে,
প্রতিক্ষণে তোমায় ছুঁয়ে যেতে চাই
একটু জরিয়ে ধরে।
তোমার স্নিগ্ধতা বারে বারে ছুঁয়ে যেতে চায় আমার মনে,
একটুখানি শুধু ভালবাসা চায় প্রাণ,
অল্প করেই তুমি ভালবেসো,
বেশি তো বাসতে বলিনি।
********** সৌম্যজিৎ **********
বেশি তো বাসতে বলিনি।
প্রভাতে জেগে তোমায় দেখতে চাই,
তোমাকে জাগতে বলিনি।
সারাদিন রাত আমি কাজের ফাঁকে,
তোমার মুখটা ভেসে ওঠে চোখে,
আলতো করে তোমায় চুমু খেতে চাই,
তোমাকে ভাবতে বলিনি।
তোমার মনের ওই সাধারন রূপ
অসাধারণ লাগে আমার চোখে,
প্রতিক্ষণে তোমায় ছুঁয়ে যেতে চাই
একটু জরিয়ে ধরে।
তোমার স্নিগ্ধতা বারে বারে ছুঁয়ে যেতে চায় আমার মনে,
একটুখানি শুধু ভালবাসা চায় প্রাণ,
অল্প করেই তুমি ভালবেসো,
বেশি তো বাসতে বলিনি।
********** সৌম্যজিৎ **********
No comments:
Post a Comment