লড়াই নয় এখন শুধু মৃত্যুর প্রস্তুতি।
সৌম্যজিৎ।
কখন কোথায় কিভাবে মৃত্যু এসে হাতছানি দেয়,
নাই কোনো ধারনা।
বাঁচতে হলে লড়ে বাঁচতে হয়, এসব এখন রূপকথা,
লড়ার নাই কোনো সুযোগ, নাই কোনো সময়।
আর কত সজাগ থাকলে অন্তত বাঁচার লড়াইটুকু করতে পারি?
হাঁটছি, চলছি নিজের মতো করে,
যদি কেউ পিছন থেকে বন্দুক ফায়ার করে বা ধারালো অস্ত্রটা শিরদাঁড়া বরাবর ঢুকিয়ে দেয়!
যদি কেউ কিলোমিটার দূরত্বে গ্রেনেড ছোঁড়ে!
কেউ যদি নিজে আসে আত্মঘাতি বোমা হয়ে টিপে দেয় একটা সুইচ!
আমি লড়বো কিভাবে?
সামনে এসে কেউ লড়াই করলে, অন্তত যত খারাপই হোক সে,
আমি বলবো সে জীবনে একটাবার অন্তত সৎ থেকেছে,
সামনে থেকে এসে লড়েছে, লড়াই করার সুযোগ দিয়েছে,
অন্তত তাকে লড়াই করে লড়াইয়ের সম্মানটুকু দিতে পারবো।
যদি কেউ আমার অজান্তেই আমাকে মেরে দিয়ে যায়,
তাকে আমি অসম্মানটুকুও জানাতে পারবো না।
বাকস্বাধীনতার জন্য লড়াই করতে হয়, স্বাধীনতার জন্য লড়াই করতে হয়,
বাঁচার জন্য লড়াই করতে হয়, লড়তে জানি।
এখন কি মৃত্যুর জন্যও লড়াই শিখতে হবে!!
আমি কোন সমাজে বেঁচে আছি আজ?
No comments:
Post a Comment