ঐ যে দেখো নীল আকাশের তলায়, নীল শাড়িতে কাজললতা হাসছে বড় সুন্দর,
জীবন ভীষণ রঙিন আজ, সোনালী মুহূর্তের স্মৃতি আর ভালোলাগাগুলো খেলছে প্রাণে,
উতল হাওয়ায় ভাসছে মন, ভাসছে হৃদয়, ভাসছে সুর,
প্রতিটা ক্ষণ আটকে থাকছে স্মৃতির জমানো ভাড়ে।
এটা এখন তোমার সময়,
হাসো, খেলো, নাচো, ছুটে বেড়াও গান নিয়ে,
জীবনের প্রাপ্তি তো শুধু হৃদয়ের ভালোবাসাতেই,
মেখে নাও যত পারো মাখতে সে ভালোবাসা,
এই মুহূর্ত দেবে জয়ের আশ্বাস।

No comments:
Post a Comment