Saturday, 30 July 2016

এবার আবার শুরু করতে হবে সব গুছিয়ে নেওয়া। কি গোছাবো? যতসব অপ্রয়োজনীয় কাজ। সারাজীবন এই করতে হয়। ১৯৯০-৯১ নাশিরাপাড়া, ১৯৯১-৯২ হোগলবেড়িয়া, ১৯৯২-২০০৪ পাট্টাবুকা (করিমপুর)।  ২০০৪ থেকে এখনও পর্যন্ত ফার্মেরমোড় (করিমপুর) ও বাস্ট্যান্ড (করিমপুর) দুটো বাড়ি ফাঁকা পড়ে আছে, ২০১৩ থেকে ডানলপ (কলকাতা) এই ফ্ল্যাটটাতে থাকতে শুরু করি। মানুষ তিনটে আমরা, বাড়ি তিনটে। কখনো কোথাও স্থায়ী হতে পারিনি, বারবার নতুন পরিবেশে মানিয়ে নিতে হয়েছে, নতুন মানুষের সাথে পরিচয় করতে হয়েছে, শুধু স্থায়ী হতে পারিনি। এই ফ্ল্যাট পাপা বিক্রি করে দিল। নতুন একটা বড় ফ্ল্যাট কিনল। এখনো তৈরী হচ্ছে নতুন ফ্ল্যাট, ডিসেম্বর বা জানুয়ারি মাস হয়ে যেতে পারে সম্পূর্ণ তৈরী হতে। কিন্তু এই ফ্ল্যাট পরশু ছেড়ে দিতে হবে, এখন মাঝের চার মাস ভাড়া বাড়িতে থাকতে হবে। ভাড়া বাড়িতে থাকার অভ্যাস নেই, সেটাও অভ্যাস করতে হবে।  আবারও নতুন মানুষের সাথে পরিচয় করতে হবে, নতুন পরিবেশে মানিয়ে নিতে হবে। আবার যখন নতুন ফ্ল্যাট তৈরী হয়ে যাবে, তখন আবারও সেই একই নাটক। সমস্যা হলো জিনিপত্র। জানিনা কি হবে! এত জিনিস টানতে হবে, ভাবলেই কেমন লাগছে। তার ওপর বইও কম না। ঘর ভর্তি প্রচুর বই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, আতঙ্কের মতো লাগছে ভাবলেই। আমি ভীষণ আবেগপ্রবণ মানুষ, বারবার নতুন পরিবেশে মানিয়ে নিতে কষ্ট হয়, এই ঘর, এই সিলিং, এই জানালাগুলো আর পাবো না। 

No comments:

Post a Comment