Wednesday, 13 July 2016

একদিন ব্রম্মপুত্রের ধারে প্রেম করবো তোমার সাথে,
একদিন তোমার হাতে হাত রেখে, তোমাকে ছুঁয়ে আমি ব্রম্মপুত্রের ধারে
মুক্ত বাতাসের ঘ্রান নেবো।
একটা দিন এমন আসবে, সেদিন আমরা শুধু নিজেতেই মেতে থাকবো সারাদিন,
পাশে ঐ দূরে ফুচকাওয়ালা, চানাচুরওয়ালারা ফেরি করবে,
আমি শুধু তোমাতেই চেয়ে থাকবো,
তোমার কাঁধে মাথা রেখে নদীর ঢেউ দেখবো কিন্তু চিন্তাতে, ভাবনাতে শুধুই তুমি থাকবে।
সেদিন পাশ কাটিয়ে যাওয়া দামাল ছেলেরা দু-চারটে কটুকথা বললে বলবে,
টোন কাটলে কাটবে, আমরা দুজন শুধু আমাদের মধ্যেই মেতে থাকবো সারাক্ষণ।
কখনো তোমাকে জড়িয়ে ধরে, তোমার মাথাটা আমার বুকে নিয়ে আমরা প্রেম করবো,
কখনো তোমার কোলে মাথা রেখে তোমার চুলগুলো দিয়ে মুখটা ঢেকে রেখে
গোটা শরীরে, মনে তোমার চুলের- শরীরের গন্ধ মাখবো।
একদিন আমার স্বপ্ন আমি এভাবেই প্রেম করবো তোমার সাথে।

********** সৌম্যজিৎ **********

No comments:

Post a Comment