মন ও কিসের খোঁজে ছুটে বেড়ায় ফুলে ফুলে,
মধু পানের ইচ্ছা রেখেও, মধু পানের সুযোগ থেকেও
কিসের সে বাধা?
এত তৃষ্ণা বুকে নিয়ে, ছুটে যায় রাত দুপুরে,
গিয়ে যেন মনেহয়-
এ ফুলে মধু বড্ড অচেনা ...
অচেনা স্বাদের মধু পানে এতই যদি বাধা
কেন মন ছুঁতে পেতে খোঁজে হরেক ফুলে ফুলে?
নাই নাই নাই, কোথাও সেই চেনা স্বাদ,
নাই কোথাও সে চেনা স্পর্শ,
সব কিছু বড় অচেনা,
ছুঁতে পারে না মনের দেওয়াল,
ভেদ করা দূরের কথা,
কাছে ঘেঁষতেও দ্বিধা।
********** সৌম্যজিৎ **********
মধু পানের ইচ্ছা রেখেও, মধু পানের সুযোগ থেকেও
কিসের সে বাধা?
এত তৃষ্ণা বুকে নিয়ে, ছুটে যায় রাত দুপুরে,
গিয়ে যেন মনেহয়-
এ ফুলে মধু বড্ড অচেনা ...
অচেনা স্বাদের মধু পানে এতই যদি বাধা
কেন মন ছুঁতে পেতে খোঁজে হরেক ফুলে ফুলে?
নাই নাই নাই, কোথাও সেই চেনা স্বাদ,
নাই কোথাও সে চেনা স্পর্শ,
সব কিছু বড় অচেনা,
ছুঁতে পারে না মনের দেওয়াল,
ভেদ করা দূরের কথা,
কাছে ঘেঁষতেও দ্বিধা।
********** সৌম্যজিৎ **********
No comments:
Post a Comment