Wednesday, 20 July 2016

আবার যদি তুমি আসো,
আমি তোমায় স্বাগত জানাবো,
আমি তোমাকে দুহাতে জড়িয়ে নেবো বুকের মাঝে,
তোমার প্রতিটা নিঃশ্বাস আমি মাখবো আমার নাকে, ঠোঁটে, গালে।
আবার যদি তুমি আসো,
আমি এবার আর কোনো চঞ্চলতা,
অগোছালো আমিটাকে তোমার সামনে আসতে দেবো না।
এবার আমি প্রতিটা মুহূর্তে স্থির থাকবো,
এবার আমি প্রতিটা মুহূর্তে তোমাকে ভরসা দেবো,
এবার আমি তোমাকে কোনো অসহায়তায় ভুগতে দেবো না।
শুধু আবার যদি তুমি আসো,
আমি তোমাকে আগলে রাখবো সবসময়।
বৃক্ষতলে ক্লান্ত পথিক যেমন নির্ভয়ে, চরম ভরসায় মাথা গোঁজার ঠাই খোঁজে,
বৃক্ষ পথিককে যেভাবে আশ্রয় দেয় নিজ ছায়াতলে,
আমি এবার তোমাকে সেই ভরসা দিয়ে আগলে রাখবো,
কোনো প্রতিকূলতা, কোনো অসহায়তা, কোনো ভরসাহীন শুধু কথা বলতেই কথা বলা,
কোনো বিশ্বাসহীনতাকে আমাদের মধ্যে আসতে দেবো না।
শুধু আবার যদি তুমি ফিরে আসো,
আমি তোমাকে নিয়ে, না, তোমাকে মেখে আমি মেটাবো আমার একাকিত্ব।
তুমি যদি আবার ফিরে আসো,
আমি এবার কোনো কষ্টকে তোমার সামনে এসে পড়তে দেবো না,
যদি এসেও পড়ে,
বুক চিতিয়ে লড়াই করে কষ্টকে আমি মিলিয়ে দেবো,
তোমাকে আঁচ লাগতে দেবো না।


শুধু ফিরে এসো আবার,
আমি তোমাকে কোনো অভিযোগ করতে দেবো না।

কবিতাঃ ফিরে এসো তুমি।
সৌম্যজিৎ। 

No comments:

Post a Comment