বড্ড নির্লজ্জের মতো বলে ফেলি তোমাকে,
যখন বলি, খেয়াল থাকেনা কি বলছি, আবেগের স্রোতে ভেসে শুধু বলে ফেলি।
ভীষণ লজ্জা পেয়ে যাই নিজেকে প্রকাশ করার পরই,
কেন যে নিজেকে ধরে রাখতে পারিনা, জানিনা।
আচ্ছা তুমি কি মনে মনে হাসো? তুমি কি বিরক্ত হয়ে ওঠো আমার কথা শুনে?
সারাদিন রাত শুধু তোমারই কথা আমি ভাবি,
তোমাকে ভেবে ভেবে ভাবনার কোনো শেষ করতে পারিনা,
সারাদিন রাত তোমাকে অনুভব করি,
এটা হয়ত পাগলামি, কিন্তু ভাবি - অনুভব করি বলেই তোমাকে বারবার ভালোবেসে ফেলি।
এই ভালোবাসতে যেমন আনন্দ পাই, যেমন সুখ খুঁজে পাই,
তেমন অনেকসময় কষ্ট, অভিমানও ঘিরে ফেলে,
আমি সেই আনন্দ, সুখ, কষ্ট, অভিমানের মায়াজালে বন্দি,
শুধু ঘুরপাক খাই চারিদিকে দেওয়ালগুলো ধরে,
দেওয়ালগুলো বড্ড আপন মনেহয়, আর মনের ভিতরেই আমি এক তোমাকে দেখি,
তোমার সাথে অনবরত কথা বলি, তোমার সাথে খেলি,
শুধু তুমিই সেখানে অবাধে আসা যাওয়া করো, আর কারোর অনুমতি নেই প্রবেশের।
********** সৌম্যজিৎ **********

No comments:
Post a Comment