আজ আমার বাড়ির সামনে দিয়ে মিছিল যাচ্ছে,
ওরা বাংলাদেশের হিন্দু হত্যার বিরুদ্ধে দল গড়েছে।
ওরা দাবি করে মুসলিমের রক্তে শুধু খুনোখুনী, হিন্দু ভাইদের ওরা এক হতে বলে,
হিন্দুরা যদি জোট না করে তবে হিন্দু জাতি ধ্বংসের মুখে পড়বে।
ওরে আমার মূর্খ হিন্দু ভাইয়েরা, তোমরা লড়াই চাইছ হিন্দু বাঁচাতে নয়,
তোমরা লড়াই চাইছ মুসলিম হত্যার জন্য,
তোমরা মানুষকে মারতে চাইছ।
জাতির নামে ভেদাভেদ করে তোমরা মানুষ হত্যায় পা বাড়িয়েছ,
মানবজাতিকে তোমরা অসম্মান করছ।
ওরা মারে হিন্দু ভেবে, ওরা ইসলামী শক্তির কায়েম চায়,
তোমরা মারতে চাও ওদের মুসলিম ভেবে,
তোমরাও খুনের ধারা বজায় রাখতে চাও?
কিসের এই ধর্মভেদ, কিসের এই জাতিভেদ,
কোথায় তোমরা অধিকার পাও আমার মানুষ জাতিকে মারতে?
তোমরা যারা মুসলিম শক্তি কায়েম করতে হিন্দু মার,
তোমরা যারা নিজেদের হিন্দু বলে মুসলিম মারতে চাও,
তোমরা শুধু জাতিভেদের নেশাতেই মেতেছ,
তোমরা কখনো মানুষ হতে চাওনা।
লজ্জা আমার তোমাদের মানুষ ভাবতে,
ভীষণ লজ্জায় আমি মাথা নিচু করে ঘরে ফিরলাম,
লজ্জা ভীষণ আমার এই সমাজে,
আমি কাদের নিয়ে বাঁচি?
মানুষ হও তোমরা,
জাতিভেদ আমাদের চেতনা নয়,
মানুষ হয়ে বাঁচাতেই পাবে সাম্যের শান্তি,
অমানুষ হয়ে থাকাতে নয়।
রক্তে নয় তোমরা মিশে যাও প্রেমে,
ভেসে যাও প্রেমের জোয়ারে,
হিন্দু-মুসলিম লড়াই বন্ধ কর তোমরা,
জাতিভেদ নয় তোমরা এক হও মানুষ হয়ে
মানুষধর্ম গড়তে।
কবিতাঃ মানুষ চাই, জাতিভেদ নয়।
সৌম্যজিৎ।

No comments:
Post a Comment