Friday, 22 July 2016

মনের মানুষ। পর্ব তের।
সৌম্যজিৎ।

রাগ, অভিমান খুব সহজ, নাকের ডগাতেই থাকে।
কষ্ট বড়ই কঠিন, বুকের প্রাচীরে আঘাত করে ঝাঁজরা করে দেয় তবু
মুখ ফুটে বলতে পারে না। 
সইতে পারি, হাসি মুখে মেনে নিতে পারি,
এ কষ্ট বড় সুখের, ভীষণ তৃপ্তি দেয়,
তবু তুমি কষ্ট পেওনা, ওটা সওয়া বড় কষ্টের, বড় যন্ত্রনার,
তিলে তিলে আমাকে দংশন করে।

বাইরের তুমিটাকে দেখে আমি প্রেমে পড়িনি,
প্রেমে পড়েছি স্বপ্নের মানুষটার সাথে তোমার সাদৃশ্য দেখে,
বড্ড কাছথেকে তোমাকে অনুভব করি, বারবার করি,
প্রতিটা নিঃশ্বাসকে উপলব্ধি করতে পারি,
আমি এতটাও চঞ্চল নোই যে তোমাকে চিনে নিতে পারবো না,
আমি তোমাকে, তোমার তুমিটাকে উপলব্ধি করে চিনেছি,
তোমাকে চিনতে আমি ভুল করিনি।

একটা মানুষ তুমি, আমি তোমাকে দেখতাম অন্ধকার ঘরে,
কখনো তোমার মুখও আমি দেখিনি,
দেখেছি শুধু তোমার উচ্চতা, অনুভব করেছি তোমার গন্ধ,
অনুভব করেছি তোমার মনকে,
আমি গোটা তুমিটাকে উপলব্ধি করেছি, সেই তুমিটাকে ভালোবেসেছি।

আমার থেকে তোমাকে, তোমার মনকে ভালো কেউ কিভাবে বাসবে?


No comments:

Post a Comment