Monday, 18 July 2016

ছোট্ট মিষ্টি তুই লড়তিস, ঝগড়া করতিস আমার সাথে,
ঝগড়া করতিস বাচ্চামি করে পপি'দিদির সাথে,
আমার সাথে ওর বন্ধুত্ব দেখে তুইও ভাবতিস তোর যদি এমন বন্ধু থাকত,
তুই অনেক অনেক গল্প করতিস, খেলতিস তারসাথে।
আমি যখন প্রেমে অনেক কষ্ট সহ্য করেও পায়েলকে একবার দেখতে -
অনেক দূর থেকেই দেখতে সেদিন যাবো ভেবেছিলাম,
পপি'দিদিকে সাথে নিয়ে গ্রামের রাস্তার অলিগলি পার করে দেখতে যাচ্ছিলাম,
ছোট্ট তুইটা সেদিন বাড়ি এসে সবাইকে বলে দিয়েছিলিস,
আমি অনেক মার খেয়েছিলাম, অনেক বকা খেয়েছিলাম সেদিন,
তুই বুঝতিস না আমাদের কষ্টটা।
সেই তুই যখন আমাদের বিচ্ছেদের সময় আবার জুড়ে দিতে চেয়েছিলিস আমার প্রেমকে,
সেদিন তুই ছাড়া আমার পাশে আর কেউ ছিলনা।
যে মানুষটা আমার পাশে, আমার সাথে সবসময় থেকেছিল সেও -
আমাদের সবাইকে ছেড়ে চলেগেছে,
আমার প্রাণ হাঁসফাঁস করে উঠত, আমি কখনো কাঁদতাম না,
সেদিন আমি কেঁদেছিলাম তোকে পাশে পেয়ে,
শ্যামবাজারের রাস্তাতেই আমি কেঁদেছিলাম,
আমার বোনটা অনেক বড় হয়ে সেদিন ভরসা হয়ে পাশে এসে দাঁড়িয়েছিল,
অনেক চেষ্টা করেছিলিস আমাদের একসাথে জুড়ে দিতে,
সেদিন আমার পাশে শুধু তুই ছিলিস, আর তো কেউ ছিলনা।


ছোট্ট মিষ্টি বোনটা তুই খুব একা হয়েগেছিলিস পপি'দিদি যাওয়ার পর,
পাশে চেয়েছিলিস আমাকে, তোর দাদাদের,
আমরা তোকে সময় দিইনি কখনো,
অনেক কষ্ট, অনেক অভিমান নিয়ে তুই বেড়ে উঠছিলিস,
আমি জানিস তখন ভীষণ একা হয়ে পথ হারিয়ে ফেলেছিলাম,
আমার সব আনন্দ খুঁজে পেতে চেয়েছিলাম নেশার পানীয়ে,
খুব বোকা ছিলাম, খুব খারাপ হয়েগেছিলাম আমি।
যদি আবার সেইসময়ে ফিরে যেতে পারতাম,
তোকে এক হয়ে যেতে দিতাম না।
আমি সেই চোদ্দ বছরের বোনটার কাছে ক্ষমা প্রার্থী।
আজ তুই একুশে,
অনেক বড় হয়েগেছিস, এখনো তোকে আমি বড় ভাবতে পারিনা,
তুই এখনো সেই ছোটোটাই আছিস আমার কাছে।

শুভ জন্মদিন। ভালো থাক। খুশি থাক। অনেক ভালোবাসা দিলাম তোকে।

                                                ইতি
                                               শান্ত'দা। 

No comments:

Post a Comment