চলো চলো চলো ঐ লক্ষ্যহীন পথে,
চলো, যা মন চায় তাই কোরো,
তুমি এঁকো তোমার মনের ছবি,
আমি, ঐ সবুজ পাতা ভরা গাছেরা, ঐ নীল আকাশ, ঐ আকাশে ওড়া পাখিরা সবাই
আমরা চেয়ে থাকব তোমারই দিকে, তোমার মনের আঁকা ছবিতে।
তুমি হেসো, তুমি ছুটে বেড়িয়ো, তুমি তোমার ইচ্ছামত গান কোরো,
আমরা অপেক্ষায় থাকব তোমায় লক্ষ্য করে।
No comments:
Post a Comment