Thursday, 28 July 2016


প্রার্থনা।
উৎসর্গ- তসলিমা নাস রিনকে। 
সৌম্যজিৎ।

কে বলল তোমায় চিরকাল তোমাকে ভুল বুঝলাম,
কে বলল তোমায় তুমি আমাদের মনে নেই,
তুমি যদি না থাকতে আমাদের চেতনার উন্মেষ হতো না,
আমরা হয়ত সবাই যেতাম মুছে, পুরুষতান্ত্রিক শিক্ষায় শিখে।
মানুষ হয়েও অমানুষ হয়ে থাকতাম আমরা,
মানুষরূপে অমানুষ হওয়ার অভিশাপ আমাদের তুমি দিয়েছ ঘুচিয়ে,
আমরা আজ মানুষ হলাম, এ আমাদের গর্ব,
তুমি দিয়েছ প্রাণ, মানুষ হয়ে বাঁচার স্বপ্ন মানুষের মতো,
আমরা তোমায় ভুলিনি।
যে রাজনীতি, যে ধর্ম-
শরীরী তোমাকে কেড়েছে আমাদের কাছথেকে,
সেই রাজনীতি, সেই ধর্ম আমাদের কলঙ্ক,
গভীর রাতের অন্ধকারের মতো শুধু মায়াবী কালরাত দেখি,
সম্মোহনের তীব্র মায়া আছে তার বাতাসে,
মানুষকে অন্ধকারে ঢেকেছে। 
এখনও অনেক বাকি তার মায়াজাল ছিন্ন করতে,
আফিমি নেশায় বুঁদ করে রেখেছে সমস্ত চেতনা,
তুমি ওঠো আবারও সেই সম্মোহনের নেশাকে চূর্ণ করতে,
তুমি যে নীলা-
সবার কি সাধ্য তোমাকে ধারন করে!
তুমিই ধরো এই সমাজকে, তুমিই নাও এই মানবজাতিকে,
আঁচল দিয়ে আড়াল করো মা তুমি,
ঐ কালো সম্মোহন যেন আমাদের ছুঁতে না পারে। 


No comments:

Post a Comment