স্বাধীন হবেই আমার জন্মভূমি,
তুমিও সেদিন ফিরবেই।
- সৌম্যজিৎ।
মারকাটারি রাজনীতির গ্রাসে বিক্ষিপ্ত এদিক সেদিক,
বিধ্বস্ত বাংলার বুক তবু সম্মোহনেই লালসার চূড়ান্ত দিক।
ওই যে কারা ওরা বুদ্ধিজীবী রাজনীতিক
রক্তগঙ্গায় রাজত্ব করে,
ওই যে ওরা ভিন নামে বাংলার বুক কর্ষণ করে,
চিরে চিরে কৃষকের ঘর্ম বিন্দুকেও লাল রক্তে রাঙায়,
বছরের পর বছর শাসনের নামে ধর্ষণ করে মানুষ জাতিকে।
ওই যে কারা ওরা ধর্মের দোহাই দিয়ে নির্বাসন দেয় কলম হস্তকে,
লেখকের কলমকেই ওরা পরাধীনতার শেকল পরিয়ে রাখতে চায়।
বাংলা আবারও স্বাধীন হবে শুভ চেতনার আঙিনায়,
পরাজিত হবে মিথ্যে সম্মোহনের জাল, পরাজিত হবেই হাতে পরানো শক্ত শেকল।
বাংলা আবার স্বাধীন হবে সেদিন যখন শিক্ষার আলো ছড়াবে দিকে দিকে,
মারকাটারি রাজনীতি নয়, ভালোবাসায় ভাসবে আমার জন্মভূমি,
ফিরবে আমার নির্বাসিত লেখিকা স্বাধীনতার কলম নিয়ে,
ফিরবে আমার নির্বাসিত লেখিকা অজস্র ভালবাসা নিয়ে,
আমি বাজপাখির দৃষ্টিতে শিক্ষাকে অস্ত্র করে তাকিয়ে আছি সেইদিনে,
পরাধীন বাংলা রাজ্য সেদিন হাসবে স্বাধীনতায়, শিক্ষার আলোকে,
ভালোবাসায় ..
আমার নির্বাসিত লেখিকা ফিরবেই,
আমি ফিরিয়ে আনবো তোমায়।