Thursday, 30 June 2016

অকালে আমি যেতে আসিনি,
আমি এসেছি লড়াই করতে,
আমি এসেছি অধিকারের লড়াই ছিনিয়ে নিতে,
মৃত্যু আমাকে মারতে পারবে না।

মৃত্যুর অত সাধ্য নাই যে আমার ওপর ছড়ি ঘোরাবে,
মৃত্যুকে আমি জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো আগুনে,
সত্যের আগুন স্পর্শ আমি সাথে বয়ে নিয়ে আসছি,
অগ্নিকন্যাকে আমি ফিরিয়ে দেবো মর্যাদা।
ওই নচ্ছার রাজনীতি আমাকে আটকাতে পারবে না।

ওই শোন মূর্খ হার্মাদের দল, তোরা কেড়ে নিয়েছিস লেখকের স্বাধীনতা,
তোরা আটকেছিস সত্যের পথে চলা অগ্নিউৎস তসলিমা নাসরিনকে।
তোরা আটকাতে পেরেছিলিস কারণ তখন তাকে সাথ দেওয়ার মত
এক সাহসী যোদ্ধা তারসাথে ছিলনা।
এখন সময় পালটেছে,
এখন তাকে সাথ দেবে অগ্নিউৎসের আদর্শে গড়া এই যোদ্ধা,
তোরা আমাকে রুখতে পারবি না।

অগ্নিউৎসের আদর্শে গড়া আমি,
অগ্নিদূত হয়ে ফেটে পড়বো।
তোরা হা হয়ে দেখবি তোদের আর্তনাদ,
আমি সেদিন ওড়াবো বিজয় পতাকা।

**********সৌম্যজিৎ********** 

No comments:

Post a Comment