পড়া শুধু জানা, পরীক্ষা একটা খেলা।
সৌম্যজিৎ।
প্রশ্নগুলোর উত্তর সবই জানা,
পড়লেই বা কি, না পড়লেই বা,
নীতি তো আমার অন্তরে গাঁথা।
একটু পড়লেই, একটু জানলেই যা বড্ড আপন,
বড্ড পরিচিত লাগে,
উত্তরের খাতায় আলোচনা করি শুধু,
যেন লিখিনা আমি, পাতাদের সাথে কথা বলি।
পড়া ও বোঝা বড্ড নেশার,
না পড়লেই যেন নয়,
একবার পড়ি বা বারবার,
শুধু বিষয় জানতে চাই।
অন্ধের মত জ্ঞান জাহিরের থেকে
বিশ্বাসী হয়ে উত্তর দেওয়া যায়।
বিশ্বাসী উত্তরের লেখাতে বড্ড ভরসা আসে,
প্রতিটা লেখার মধ্যে থেকে ভরসার রং ফুটে ওঠে,
এমন বিশ্বাসী লেখাতে তুমি অজেও।
পরীক্ষক তোমার মুখস্থ দেখতে চাইনা,
তোমার মুখস্থ বিদ্যাতে তার কোনোকিছুই পাওয়ার নাই,
তুমি যে বিষয়টা জান, সেটাই সে যাচাই করে দেখতে চায়।
তবে পড়া কঠিন কোথায়?
পড়া তো জলের মতই সোজা আকার,
মন খোলা রাখ,
বারবার নয় অন্তত একবারই পড়,
একটু চিন্তা করে নাও,
বাস্তবের উদাহরণে মিলিয়ে নাও,
ওটাই তোমার জ্ঞান।
পরীক্ষা তো শুধুই ঘোড়ার চালের দান।
No comments:
Post a Comment