তুমি বিখ্যাত, তুমি জীবন্ত,
তুমি অনন্তকালের নক্ষত্র।
তুমি ভেজা মাটি,
তুমি আদর্শের বীজ,
তুমি গাছের ছায়া,
তুমি একফালি রোদ।
তুমি মানুষ জাত, তুমি বিবেকের ঘর,
তুমি মায়াবতী, তুমি ভালোবাসার নাম।
তুমি নারী, তুমি যোদ্ধার রূপ,
তুমি আগুন, তুমি অস্ত্রের ধার।
মা, এত ভাবনা কেন?
আদর্শের বীজ বহনকারী তসলিমা নাসরিনকে
আমরা বয়ে চলেছি প্রতিটি ঘ্রাণে,
তোমার তো মৃত্যু নাই,
তুমি অপার জীবন গড়েছ বিবেকের স্থানে,
তসলিমা নাসরিন আজ ঘরে ঘরে,
তসলিমা নাসরিন আজ শুধুই নারী নয়,
মানুষ জাতে মানুষের নামে অঙ্কুরিত হচ্ছে।
.................................সৌম্যজিৎ।
No comments:
Post a Comment