Thursday, 30 June 2016

শরীর তাপছে আগুন তেজে,
লাগছে দিশেহারা,
ক্লান্ত মাথা, ক্লান্ত শরীর খোঁজে একটু মুক্তির ছোঁয়া।
অচল এই শরীর আজ, অচল লাগে নিজেকে বড়,
কোথায় গেল আমার তেজ,
যে তেজে আমি পার হয়ে যাই সব বাধা।
দিশেহারা শরীর আজ, কখনো বসে, কখনো শুয়ে,
কোথাও একটু স্থিরতা নাই,
তুমি বাজাও বিদায় ঘণ্টা।
সব শেষ আমি দেবো না হতে,
লড়বো আমি মনের জোরে,
ওই যমরাজও দাঁড়িয়ে দেখবে
আমায় নিতে এসে।
হারিয়ে দেবো বারে বারে,
আমায় যদি নিতে আসো,
আমার কাজ এখনও ফুরাইনি,
তুমি পারবে না আমায় নিয়ে যেতে।
চেষ্টা তুমি বৃথা করো,
এই প্রাণ আমার,
আমার ইচ্ছাতে আমি দেবো প্রাণ,
এখন তুমি এসো।
এখানে তোমার নাই কাজ,
তুমি নিতে পারবে না আমার প্রাণ,
যতদিন জোর বহে মনে,
ততদিন তুমি পরাস্ত হবে বারে বারে।

**********সৌম্যজিৎ********** 

No comments:

Post a Comment