তুই নারী, তোর অত বুদ্ধি নাই।
সৌম্যজিৎ।
অনেক পাশ দিছস,
তবু তুই মাইয়া মানুষ,
ডাগর হইছস, বিয়া কইরা স্বামীর পা টিববা,
বাসুন মাজবা, রান্না করবা, ঘর গুছাবা।
এইডাই তুমার ধম্ম, এইডাই কম্ম।
ওসব পাশ টাশ আখার আগুনে পুইড়া ছাই হইযাক,
তুমার আসল শিখা স্বামীর ঘরে চুলা জ্বালানোতে,
বাকি সবই শখের সোকেস।
নারী, তুমি ডাক্তার? তুমি বড় পুলিশ অফিসার? তুমি বড় শিল্পী?
তোমার আসল পরিচয় তুমি নারী।
ওসব তো পুরুষের কাজ, ওসব তোমাকে সাজেনা।
তুমি স্বপ্ন দেখো?
ওটা মনের মধ্যেই রেখে দিও, বাইরে প্রকাশ করো না,
তোমার গন্ডি শুধু খাঁচার পরিধি টুকুই,
বাইরে তুমি বড্ড বেমানান,
বাইরে বেরোলেই তুমি বেশ্যা।
মেয়ে মানুষের বুদ্ধি শুধু ঘর সংসার গোছানোতেই,
অন্য কাজে তোমার বুদ্ধি শুধুই বিলাসিতাতে বা মূর্খামিতে।
ব্যবসা, রাজনীতি, রাজকর্ম শুধুই পুরুষের পেশা,
ওসবে তোমার না ভাবলেও চলবে,
তুমি নারী, তোমার অত বুদ্ধি কোথায়?
No comments:
Post a Comment