অঞ্চলের আঁচলমালা।
সৌম্যজিৎ।
ক্যামনে রাখবা ধইরা তুমি আঁচল খানি দিয়া?
পাড়া পড়শী কান্দেরে মাইয়া আমার কথা ভাইবা।
দিও একখান বাক্য সাজাইয়া মনের ভিতর থেইক্যা।
ফুল চন্দনে মোর কি কাম,
আমি বাঁচতে চাইছিলাম মাইনষের মনে ভালোবাসা দিয়া।
রক্ত মাংসের মানুষগুলা অনুভূতির মধ্যিখানে স্থান দিক,
আমি অমরত্ব পাইতাম।
হাসি লাগে বড্ড যখন ভাবি আমি কি চাইছিলাম,
তুমার স্নেহখান জড়াইয়া, আদরে আমার জীবন পূর্ণ হতো,
আর তো কিছু চাইনি।
ক্ষণে ক্ষণে, তিলে তিলে এই হৃদয় ভাইঙা টুকরা টুকরা হয়,
অভিমানের পাহাড় জমে, সেই পাহাড়ের নিচে আমিই পিষ্ট হই,
না আছে কুনু চাল, না আছে চুলা,
আমি তো মেলা কুনু ঐশর্য চাইনি,
চাইছি একটু মনের ভিতরে জায়গা নিতে,
চাইছিলাম একটু ভালোবাসা পেতে।
তুমি আছো তুমার জগতে,
মানুষ তুমারে লইয়া মাতামাতি করে।
আমার থেইক্যা বেশি ভালোবাসে?
আমার থেইক্যা তুমাকে বেশি ভালোবাসবে এমন সাধ্যি কার?
আমি তুমারে সকল বাধা, সকল বেদনা, সকল বিপদ থেইক্যা আগলাইতে পারি,
মরণের ভয়ে কখনো পিছু হটবো না।
কে এমন আছে শুনি তুমার যে তুমাকে নিজের প্রাণের বিনিময়ে আগলাইবে!
কেউ নাই।
কেউ নাই।
মৃত্যু দরজায় কড়া নাড়লেই ওদের নিজের প্রাণ বাঁচানোর চিন্তা আগে আসবে,
আমার আসব না।
শুধু একটু তুমার মমতা ভরা স্নেহ আমারে এতো সাহস দিছে।
আজ আমি জ্বলছি অনেক অনিশ্চিয়তায়,
বড় একা একা লাগে, ফাঁকা ফাঁকা লাগে,
আজ আমার কথাগুলাতেই আমি কান্নার আওয়াজ পাই,
আওয়াজ পাই উপহাসেরও।
আজ আমি বড় একা।
আমি ভালো নাই,
তুমি ভালো থাকো।
তুমি ভালো থাকো যুগ যুগ ধইরা,
একটু খানি হাসি মুখে থাকবা,
আমি অনেক দূর থেইক্যা তুমারে দ্যাকবো রোজ।
আমার সকাল, বিকাল, রাত ঐ হাসিতেই পূর্ণ হবে।
No comments:
Post a Comment