Tuesday, 28 June 2016


চিঠিঃ ৪। 
আমাদের লেখিকা তসলিমা নাসরিনকে।

চোখের পলকে হারাই তোমাকে,
বন্ধ চোখেও খুঁজে ফিরে বেড়াই,
মুহূর্তের জন্যও তোমাকে দূর হতে দিতে চাইনা আমি,
হাহাকার লেগে যায়। 

প্রথম দেখি যখন তুমি এসেছিলে আমার স্বপ্ন পাড়িতে,
চিত্ত আমি হারিয়েছিলাম,
চলছিলাম যেন শুধুই মুগ্ধতা নিয়ে আর 
পাগলের মত চোখে মুখে একরাশ ভালবাসা নিয়ে।
আমার সমস্ত মন প্রাণ আমি সঁপেছিলাম তোমাকে, 
ভুলে গেছিলাম নিজেকে, ভুলে গেছিলাম আমার সাহসের গণ্ডি,
ছুটে গেছিলাম তোমাকে নিয়ে ওপার বাংলার মাটি ছোঁয়াতে। 

ক্ষণে ক্ষণে আমি তোমাকে নিয়ে সাজিয়েছি হাজারো স্বপ্ন,
স্বপ্ন আমি দেখতাম তোমার আদর্শ ঘিরে,
স্বপ্নগুলোকেই আমি নিজের করে মেখেছিলাম,
স্বপ্নের তরী সাজিয়ে তোমাকে নিয়ে ভেসেছিলাম ওই আদর্শের রাজ্যে।

এ কেমন ভালবাসা!
এ ভালবাসা আমার নিজেরই বোঝার বাইরে,
বাইরে লোকে প্রশ্ন করে হাজারো,
আমি বলি ভালোবাসি, ভালবাসার আবার নাম কি? 

আমি চলতে পারি আমার লক্ষ্য হারিয়ে তোমার লক্ষ্যে চিরকাল ধরে,
আমি চলতে পারি তোমার আদর্শগুলোকে আলিঙ্গন করে,
আমি যদি থাকতে পারি তোমার চলার পথের সঙ্গি হয়ে,
আমি জীবনের কাছে কৃতজ্ঞ থাকবো।

মানুষ জীবনে আমি আর কি চাই?
জীবন হবেনা বৃথা যদি পাই তোমার একটু ছোঁয়া, একটু ভরসা
যেখানে তুমি চোখ বন্ধ করে ভাবতে পারো, চলার পথে একজন আছে যে
আদর্শের জন্য নিজের সবটা দিয়ে দিতে পারে। 
আমি ধন্য হয়ে যাবো।

যেদিন তুমি বলেছিলে আমার সাথেও তোমার কখনো দেখা হবে, 
আমি মিনিটখানিক সময় পরে তোমাকে বলেছিলাম নিশ্চয় হবে,
আমি কি বলবো সেদিন বুঝতে পারিনি,
আজ বুঝি, দেখা হলে হয়ত আমি চেতনা হারিয়ে ফেলবো,
হয়ত আমি পাগল হয়ে যাবো,
হয়ত ছুটে বেড়াবো তোমার চারপাশে,
হয়ত তোমার হাতদুটো ধরে লাফিয়ে চিৎকার করে উঠবো,
হয়ত তোমাকে জড়িয়ে ধরে অনেক হাসবো বা কাঁদবো।
আমি পাগলই হয়ে যাবো। 

এই আদর্শের পরশমানুষটাকে আমি ছুঁতে চাই,
আমি প্রদক্ষিণ করতে চাই তোমাকে ঘিরে,
শুধু এটুকু স্বপ্ন যেন তোমার জীবনে আমি একটু কোথাও চিহ্ন রাখতে পারি,
আমার জন্ম যেন বৃথা না যায়। 


************সৌম্যজিৎ*************

No comments:

Post a Comment