Sunday, 26 June 2016

যুবতি কন্যা।
সৌম্যজিৎ। 

ওই মনে তুমি যুবতি গন্ধ মেখে,
তোমার রূপেও বড় যুবতি যুবতি জেল্লা,
বয়সের কথা তুমি ভুলে যাও,
তুমি সকল সময় সবার মধ্যে সেরা। 


তোমাকে আমি দেখি বছর কুড়ির এক মেয়ে রূপে,
ভালোবেসে ফেলি তোমার সমস্ত চেতনা ও রূপকে,
আমি ভালোবাসি এই জ্বলে ওঠা তসলিমা নাসরিনকে,
তুমি ভুলেও কখনো প্রবীন হবেনা। 


এখনও তোমার রক্ত টগবগ করে ফোটে,
এখনও তুমি রক্তে আগুন স্রোত নিয়ে বাঁচো,
তোমার সাথে আছে কি কেউ কোথাও,
যে হবে তোমার তুলনা? 


বিশ্ব দরবারে আমি পেয়েছি এমন এক সুন্দরী কন্যার রুপ,
যে কখনো পুরোনো হবেনা,
লেখা দিয়ে, কথা দিয়ে, রূপেও যার আগুন ঝরে,
সে আর যাইহোক কখনো বুড়ো হবেনা।


লড়াই তোমার মধ্যে অপরিসীম,
বয়স তোমাকে হারাতে পারবে না,
শুধু মনের মধ্যে আগুনটাকে জ্বালিয়ে রেখো  তুমি,
তুমি কখনই পুরোনো হবেনা। 

No comments:

Post a Comment