আজ বাবা দিবস,
আমার বাবাকে নিয়ে অনুভুতি এখন তিক্ততায় পরিপূর্ণ।
আজ তাকে নিয়ে আমি কিছু লিখবো,
লিখবো কিভাবে একটা সময় তাকে আদর্শ ভেবেছি,
লিখবো একটা সময় তার থেকে মনের জোর পেয়েছি,
লিখবো কিভাবে তারই আদর্শে আমি পুরুষতান্ত্রিক পুরুষ হয়ে উঠছিলাম
একটু একটু করে।
তোমার বাবাকে অনেক জেনেছি,
অনেক পড়েছি তোমারই লেখাতে,
কিন্তু চিনিনি কখনই।
আমি তোমাকে চিনেছি,
ভালোবেসে চিনেছি, মন দিয়ে চিনেছি, প্রাণ দিয়ে চিনেছি,
আদর করে চিনেছি, অনুভুতি দিয়ে চিনেছি।
জেনেছি বাবার কাছথেকে পাওয়া তোমার আদর্শখানি যা,
তুমি আমাদের মধ্যেও ঢেলে দিয়েছ বিন্দু বিন্দু করে,
আমাদের শিখিয়েছ।
মন আরও ভারাক্রান্ত লাগছে, অনুভুতির গভীরতা ছুঁয়ে যাচ্ছে আমার
সমস্ত প্রাণ, শরীর বেয়ে,
আজ তোমার বাবা পার্থিব প্রশ্বাস নিচ্ছেনা ঠিকই,
আজ তোমার বাবা বেঁচে আছে তোমারই আদর্শের অক্সিজেনে,
আজ সে গর্বিত তার ধর্মদ্রোহী কন্যা মাথা উঁচু করে লড়াই করছে,
আজ সে গর্বিত তার ধর্মদ্রোহী অসীম সাহসী কন্যা তারই আদর্শে গোটা জগৎ জুরে
আলোড়ন সৃষ্টি করছে।
যুগে যুগে তুমি তাকে অমর করেছ মানুষের মনে তার আদর্শকে সম্প্রদান করে,
যুগে যুগে মানুষের মনে এই আদর্শ বংশবৃদ্ধি করবে,
ফুলে ফলে বিকশিত হবে,
যুগে যুগে তোমার বাবা বারবার বেঁচে উঠবে প্রতিটা লড়াইয়ে।

No comments:
Post a Comment