Sunday, 26 June 2016

চোখের ভাষা কবিতা টানে,
কালকে যাবো পরীক্ষা ঘরে, আর তো সময় নাই,
ডেটাস্ট্রাকচার এলগরিদম গুলো বড্ড গুলিয়ে যায়,
আমি সুর গুনে যায় দুটো লাইনের কবিতার আশায়।
নেটওয়ার্কিং এর প্রশ্ন গুলো এখনো দেখা বাকি,
সকাল, বিকাল মাথায় ঘোরে শুধু কবিতায় খেলি,
দুস্টুমি আর আবেগ ছাড়াই কবিতার সুরে,
আমার বড্ড ইচ্ছা হয় আমি গানের মালা গাঁথি।
কে দেবে সুর আমি কি করেই বা লিখি আমার গানের লাইনগুলো,
কি করে গান হয় তা জানিনা,
শুধু ইচ্ছা হয় দুটো লাইনে যদি গান হয়ে যেত,
আমি ভেসে যেতাম ঐ দূরের আকাশে আমার কল্পজাহাজে করে,
পাড়ি দিতাম হ্যাডসন উপসাগরের নীল বুটিকে,
তোমার হাত ধরে দাঁড়িয়ে দেখতাম ঢেউগুলো,
প্রাণ ভরে প্রশ্বাস নিতাম।

কালকে যাবো পরীক্ষা ঘরে,
আর তো সময় নাই।
ডেটাস্ট্রাকচার, নেটওয়ার্কিং এর প্রশ্নগুলো এখনো অনেক বাকি।

.............সৌম্যজিৎ...........

No comments:

Post a Comment