Saturday, 25 June 2016

ওই কালো ফ্রেমের চশমার পিছনে কাজল স্নিগ্ধ চোখে
তুমি ধরেছ সকল মায়া,
প্রাক্তনে- "তুমি যাকে ভালোবাসো" গানের সুরে
ছড়িয়ে দিলে ভালোবাসার শীতল ছোঁয়া।
গোটা বাংলায় এখন তোমারই সুর,
তুমি রাজ করছ সকল প্রেমিক প্রেমিকার মনে,
নন্দন থেকে ভিক্টোরিয়া, নজরুল মঞ্চ এখন ভাসছে তোমার কণ্ঠে।
প্রকৃতির কি সুন্দর সৃষ্টি তোমার আওয়াজ!
আমি মেতে যাই, ওরা মেতে ওঠে,
এ কি যে নেশা! সারাদিন শুনি, বারে বারে শুনি, তবু কানে বাজে তোমার শব্দধ্বনি,
গঙ্গার ওপরে বয়ে চলা হাওয়ার সো সো শব্দেও আমি শুনতে পাই,
"তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনে ঝড়।"
উদাস মনে আমি হারিয়ে যাই, মনে পড়ে সেই হারিয়ে যাওয়া প্রেম মুহূর্তগুলো,
এ অনুভুতি তোমারই সৃষ্টি। 

No comments:

Post a Comment