Friday, 10 June 2016


ভাঙ্গন।
সৌম্যজিৎ। 

ভেঙে সব তছনছ লাগে আজ,
পাখার হওয়ার শো শো শব্দ কানের ঝিঝি ডাকে মিশে গেছে,
মাথাতে এত আওয়াজ আমাকে প্রতিমুহুর্তে
ভাংছে, আবারও বলছে তুই  খারাপ,
তুই অন্যায় করেছিস।
অন্যায় আমি করেছি,
সে তো না জেনে, না বুঝে অন্যায়,
আমি তো ভালোবেসে অন্যায় করেছি,
ভেবেছি সবাই তারা যারা তোমার লেখা থেকে বঞ্চিত,
তারা আর বঞ্চিত থাকবেনা,
আমি ভেবেছি সবাই তোমার লেখা পড়বে, আদর্শ গড়বে।
আমার এই চাওয়াটা যে ভুল ছিল, আমি বুঝেছি।
আমি সত্যিই ভাবিনি লেখার ব্যবসার কথা,
অত অঙ্কের হিসেব আমি কষিনি ভালবাসাতে,
আমি ভাবিনি কখনো তোমাকে বঞ্চিত করে সবাইকে বিলিয়ে দেবো,
আমি ভেবেছি আমি তোমাকে সবার মধ্যে মিলিয়ে দেবো।
সত্যিই অত অঙ্কের হিসেব আমি কষিনি।
ভাংতে ভাংতে পদ্মাকে দেখেছিলাম গ্রামগুলোকে ডুবিয়ে দিয়েছিল,
মানুষকে নিঃস্ব করে দিয়েছিল,
আজ আমার মধ্যে এই ভাঙ্গন শুধু আমাকেই ডুবিয়ে দিচ্ছে অতল গভীরে,
আমাকেই নিঃস্ব করে দিচ্ছে।
তোমার মুখ জুরে এত মায়া,
তোমার লেখা জুরে এত ভালোবাসা,
আমি চেয়েছিলাম সেই ভালোবাসা সবার মধ্যে ছড়িয়ে যাক,
আমি সত্যিই ভুল করে ছিলাম।
ক্ষমা করো। 

No comments:

Post a Comment