Thursday, 30 June 2016

চিঠি: ৬।

আজ মন চাইছে খেলি উল্লাসে,
উড়ে বেড়াই, ঘুরে বেড়াই যা ইচ্ছা চায় প্রাণ।
আজ শরীর বড্ড সাধে বাধা,
দাঁড়িয়ে থেকে বা বসে থেকেও ঝুল খেয়ে পড়ি,
ভেসে যাই রূপকথার দেশে বা কোনো স্বপ্ন পাড়িতে,
যেমন ইচ্ছা তেমন খেলি আমি তোমার সাথে।
তোমার আঁচল জুরে আমি আশ্রয় নিই ক্লান্ত হয়ে,
ঘুমিয়ে পড়ি শান্তির ঘুম তোমার কোলে মাথা রেখে।
তোমার স্নেহ বড্ড মিষ্টি লাগে,
আমি কাটিয়ে দিই সমস্ত খেলাবেলা,
দুপুর বেলাতে কালো মেঘের ঘনিয়ে আসা ছায়া
আমাকে চোখ রাঙানি দেয় সাজিয়ে মৃত্যুভেলা,
অত সাহস আছে কি সেই মেঘের,
আমাকে নিয়ে যাবে তোমার আঁচল থেকে?
পারবে না।
অত সাধ্যি যে নাই কারোর,
আমাকে নিয়ে যাবে তোমার ভালবাসা থেকে অনেক দূরে,
অত শক্তি ওদের নাই যা আমাকে হারিয়ে দেবে তোমার ছোঁয়া থেকে,
কেউ পারবে না। 


**********সৌম্যজিৎ**********

No comments:

Post a Comment