Saturday, 4 June 2016

রক্ত ঝরছে বুকের এ পাঁজরে,
খোলা হাওয়াই গড়িয়ে পড়ছে বুক চামড়ার দেওয়াল বেয়ে,
চক্ষুতে শুধুই আর্তনাদ চিহ্ন, আমি ধরাশায়ী।
বহুদিন আমি কাঁদিনি, কতদিন আমি ভাবিনি কষ্টকথা,
যা হবে মেনেছি যা হবে দেখা যাবে,
আজ চিৎকার করে অঝরে প্লাবিত হতে চাই,
আজ চোখে বড়ই জোয়ার, উতলে উঠছে মন-প্রাণ দিয়ে,
আজ সে মাটিতে নয়, মাটিতে মিশেছি আমি।. 


......................................................................................সৌম্যজিৎ।


No comments:

Post a Comment