Thursday, 23 June 2016

আমার কথা। 

আমি পুরুষতান্ত্রিক পুরুষ নোই, এ আমার গর্ব, আমার অহংকার।
গোঁড়া পুরুষতান্ত্রিক সমাজে পুরুষতান্ত্রিক পিতার সন্তান হয়েও 
আমি এই অভিশাপ মুক্ত আজ। 
ওসব পুরুষতন্ত্রের মোটা বুদ্ধি আমার মাথাতে আসেনা,
আসেনা নারীকে ঠকিয়ে নারীকে বিবস্ত্র করার বুদ্ধি,
পুরুষতন্ত্রের মোহ আমাকে ছুঁতে পারেনি। 
অর্থ সম্পত্তির লোভ, হলুদ কটা চোখ আর পান চেবানো ঠোঁট আমি পাইনি,
যথার্ত মানুষ হওয়ার শিক্ষা আমি এখনও শিখে চলেছি,
আমি তোমাদের উত্তরাধিকার হতে চাইনা। 
তোমাদের সম্পত্তি তোমাদেরকেই মোবারক,
ওই সম্পত্তিতে আমি লজ্জা দেখি,
লজ্জা দেখি আমি মুখ ফুটে বলা সহস্র গালাগালিতে,
তোমাদের ওতে লজ্জা নাই, লজ্জা শুধু আমারই, 
এই লজ্জা আমার চেতনাকে ভেঙেচুরে চুরমার করছে প্রতিমুহূর্তে,
সহ্য করে যাই শুধু মানুষ হয়ে মানুষকে অসম্মান করতে পারিনা তাই,
এই সহ্যের বাধ যেদিন ভাঙবে, সেদিন তোমরা আমিহারা হয়ে যাবে। 
অশ্রাব্য গালাগালি, কোটি কোটি মিথ্যে হুঙ্কারে গড়া তোমাদের ইমারত 
তোমাদেরকেই মোবারক। 
আমি তোমাদের সেই সম্পত্তির ভোগী নোই, তোমরা সাবধান। 
মিথ্যের কালো কাপড়ে ঢাকা তোমাদের মুখকে আমি ভয় পাইনা,
সত্যের আলো দিয়ে পুড়িয়ে ঝাঁজরা করে দেবো। 
সততা, আদর্শের শক্তি তোমরা কখনো পরখ করোনি,
আমি তোমাদের পরিচয় করবো সত্যের সাথে, আদর্শের সাথে,
বুঝিয়ে দেবো অর্থ সম্পত্তি, অসভ্যতামী যে গড়া যে ইমারতে তোমাদের মিথ্যে অহংকার,
সেটা আসলে তোমাদের চরম ব্যর্থতা। 
আমি তুমি নোই, আমি তোমরা নোই, 
বিন্দু বিন্দু আদর্শে গড়া এই আমি শুধু আমিই। 

No comments:

Post a Comment