Saturday, 4 June 2016


ভুটো'কে।

হ্যাঁ রে, তুই সত্যিই কি আর নেই?
মন্দির তলাই মাটির নিচে তোর চোখ বন্ধ, শ্বাস বন্ধ নিথর শরীরটা শুয়ে আছে।
কত ছোঁয়া আছে ওই শরীরে আমার হাতের,
কত ছোঁয়া আছে আমার চুমুর, সে হিসেব আমি কষিনি।
আজ ওই শরীরে আমার চেনা ভুটোটা তো নেই।
আজ তুই কোন শরীরে?
তুই ভুটো,
তোর শ্বাসে, তোর প্রাণে, ফুসফুসে অক্সিজেন ঢুকে,
ওই শরীরের ফুসফুসে ঢুকে তবেই তুই ভুটো।
তোর শরীর বিহীন প্রাণ বা প্রাণ বিহীন শরীরের মাঝে আমার ভুটোটা কই রে?
আজ আমার ভুটোটা কোথাও নেই!
আমার ভুটো কোথাও নেই।

No comments:

Post a Comment