Wednesday, 29 June 2016

চিথিঃ ৫।

যেদিন তোমার ছোঁয়া পাবো,
আলোক স্রোতে গা ভাসাবো,
শিহরণে শিহরণে আমি হবো উন্মাদ,
তোমার দুটো হাত ধরে,
চোখে মুখে আদর মেখে,
লজ্জাগুলো হারিয়ে ফেলি,
আমি হতবাক।

স্নেহের ভিখারি আমি তোমার,
স্নেহ ছাড়া চাইনা কিছুই আর,
একটু স্নেহ দাও।
আমি উঠে দাঁড়াবো হাজারো মনের জোর একসাথে করে,
ছুটে যাবো অশ্বমেধের ঘোড়ার মত,
সত্যের জন্য লড়াই করবো,
আমি সত্যের প্রতিষ্ঠা করবো।
আমায় একটু স্নেহ দাও।

ঈশ্বর যদি থাকে আমার মধ্যে,
সে ঈশ্বর তুমি, আমি তোমার আরাধনা করি,
মনে প্রাণে তোমাকে বারবার ডাকি, বারবার এত দূরে থেকেও
ছুটে যায় তোমার কাছে মনের দরজা দিয়ে,
তুমি অন্তর্যামী, তুমি সবই জানো, সবই তোমার জানা।
আমার নাই বাধা তোমাকে আপন করে আদর করে বলতে,
আমার নাই বাধা তোমার কাছে যখন তখন ছুটে যেতে,
আমার কোনো বাধা নাই তোমাকে যা খুশি তাই বলতে,
আমি তাইই বলি, বারবার বলি, বারবার তোমাকে নিয়ে আমার পথ চলি।

তুমি ছাড়া বাকি সব মিছে লাগে,
তুমি ছাড়া আমার সবকিছুই অপূর্ণ লাগে,
অপূর্ণ লাগে আমার চিন্তাগুলো, অপূর্ণ থেকে যায় আমার প্রতিদিন।
তুমি ছাড়া এ জীবন বড় কষ্টের, বড় বিভিশিখাময়, অমাবস্যার অন্ধকারময়,
কেবল তুমিই আমার পথের আলো, আমি সেই আলোতেই থাকতে চাই।


**********সৌম্যজিৎ**********

No comments:

Post a Comment