Sunday, 19 June 2016


বাবা দিবসে তোমাকে একটা উপহার পাপা। ভালো থেকো। সুস্থ থেকো। প্রণাম নিও।

সৌম্যজিৎ (শান্ত)।


এক পুরুষতান্ত্রিক বাবার কাছথেকে শেখা আদর্শ।


অনেক পড়াশোনা করসস,
অনেক পাশ দিছস,
তবু তুই মাইয়া মানুষ,
ডাগর হইছস, বিয়া কইরা স্বামীর পা টিববা,
বাসুন মাজবা, রান্না করবা, ঘর গুছাবা। 
এইডাই তুমার ধম্ম, এইডাই কম্ম।
ওসব পাশ টাশ আখার আগুনে পুইড়া ছাই হইযাক,
তুমার আসল শিখা স্বামীর ঘরে চুলা জ্বালানোতে,
বাকি সবই শখের সোকেস। 

নারী, তুমি ডাক্তার? তুমি বড় পুলিশ অফিসার? তুমি বড় শিল্পী? 
তোমার আসল পরিচয় তুমি নারী।
ওসব তো পুরুষের কাজ, ওসব তোমাকে সাজেনা।
তুমি স্বপ্ন দেখো?
ওটা মনের মধ্যেই রেখে দিও, বাইরে প্রকাশ করো না,
তোমার গন্ডি শুধু খাঁচার পরিধি টুকুই,
বাইরে তুমি বড্ড বেমানান,
বাইরে বেরোলেই তুমি বেশ্যা।
মেয়ে মানুষের বুদ্ধি শুধু ঘর সংসার গোছানোতেই,
অন্য কাজে তোমার বুদ্ধি শুধুই বিলাসিতাতে বা মূর্খামিতে।
ব্যবসা, রাজনীতি, রাজকর্ম শুধুই পুরুষের পেশা,
ওসবে তোমার না ভাবলেও চলবে।
তুমি নারী, তোমার অত বুদ্ধি কোথায়?

হ্যাঁ, এমন কিছুই আমি শিখেছি ছোট থেকে। এভাবেই শিখে শিখে একটু একটু করে বড় হয়েছি। 

নারী আমার খেলার বস্তু,
নারী আমার ভোগের বস্তু,
নারী ঘরের ঝি,
নারী শুধুই বাচ্চা গড়া যন্ত্র,
নারী নরের দাসী। 

না পাপা, তুমি ভুল জানো, ভুল জেনেছ, ভুল শিখে এসেছ।  আজ বাবা দিবসে আমি তোমাকে আমার আদর্শ উপহার দিচ্ছি। সেই আদর্শ যেটা তুমি আমাকে শেখাওনি, শিখিয়েছে আমার চিন্তা, শিখিয়েছে আমার কঠিন পথ। শিখিয়েছে আমার চোখের সামনে আমার মা'এর ওপর করা তোমার অত্যাচার। 

আমরা হলাম মানুষ জাতি,
দুটো রূপে গড়া,
এক নারী আর এক পুরুষ,
সমানে সমানে গাঁথা। 
নারী কোনো বস্তু নয়, নয় কোনো পুতুল,
নারী সমাজে সমান বাহক, যতটাই বহে পুরুষ।

No comments:

Post a Comment