ভোট।
সৌম্যজিত দত্ত।
আসছে ভোট। তোমরা সাবধান!!!
ভোট ওদের রাজনীতির লড়াই,
ভোটে ওদের খিদে মেটে।
ভোট পেতে রাজ্য জ্বালায়,
ভোট ঘুরেফিরে বেড়ায় রাজনীতির অরাজকতায়।
ভোট ওদের লালসার লালা,
লাল, সবুজ, কমলা, সাদা লালসার রঙে লালায়িত রাজনীতিক কর্মকান্ড,
সাধারণ শুধুই মোহরা।
সাধারণের সহানুভুতি কেনা, ভোটের এক বড় দাউ,
সাধারণ মরছে মরুক, তাদের মধ্যে রাজনীতি রঙের বিষাক্ত ইনজেকশন প্রণোদিত কর,
মানলে ভালো। না মানলে রিগিং উৎসভ উজ্জাপন কর,
ভোট পকেটস্থ হবেই।
সাধারণের স্মৃতি বড়ই কমজোরী,
সাধারণ মাতে উল্লাসে,
একটু মাথায় হাত বোলালেই, মাথাতে তুলে নাচে।
তবে আর চিন্তা কিসের?
ভোট পকেটস্থ হবেই।
কোথায় সেই সিঙ্গুর কান্ড, কোথায় গেল সাগরদিঘী,
গঙ্গাসাগর, নেতাই কান্ড, পাকসার্কাস মানুষ দন্দ্ব??
মনে আছে, কতবার কত নেতা নেত্রীরা ক্ষমতার লড়াইতে উঠে আসতে
গড়েছে একের পর এক রাজনৈতিক তামাশার নাটক?
তামাশা চলার সময় তোমরা সাধারনেরা লাফিয়ে ওঠ,
তামাশা শেষ হতেই যখন বছর ঘোরে, তোমাদের সম্বিত ফেরে।
নতুন কোনো তামাশা আসতেই আবার তোমরা মেতে ওঠ।
ফায়দা তোলে নেতা, নেত্রীরা।
তোমরা শুধু মূর্খামি নিয়েই কাটিয়ে দাও বছরের পর বছর।
আজ আবার শহর মেতেছে উড়ালপুল ধ্বংসস্তুপে,
নেতা-মন্ত্রীদের মহাসমাবেশ, প্রতিশ্রুতি, টাটকা সব লোভনীয় বিজ্ঞপ্তি,
কাঁদা ছোড়াচুড়ি, সবই চলছে জোর কদমে!!
কেউ চিৎকার করছে বিরোধী ষড়যন্ত্র বলে, ক্ষতিপূরণের লোভ দেখিয়ে মহৎ হতে।
কেউ গলা ফাটাচ্ছে ক্ষমতাধারীর ভুল ধরতে যেমন ভুল,
তারা কখনো নিজের সময় করেছে।
কখনো তারা ছিল ভোগী, আজ
বলছে ক্ষমতাধারীকে।
আবার কেউ গলা চড়াচ্ছে নতুন করে ভোগের স্বাদ নিতে।
ক্যামেরার সামনে এসে বন্ধু-মুখোশধারী মুখগুলো চিনিয়ে যাচ্ছে নিজেদের।
যার ওপর যত আলো,
সাধারণের মিথ্যে আবেগে সে ততই ভালো।
সামনেই ভোট। সহানুভুতির জোয়ার বয়ে যাক।
No comments:
Post a Comment