Saturday, 19 March 2016

কে কাকে সাপোর্ট করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। যার যে টিমের খেলা পছন্দ হবে, সে তাকেই সাপোর্ট করবে। এটা ব্যক্তি স্বাধীনতা। এতে হিন্দু-মুসলিম বলে কিছু হয়না। যেমন আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার দেশ ভারতকেই সমর্থন করবো, ঝাঁপিয়ে পরবো। কিন্তু তাই বলে পাকিস্তান ভালো খেললে সেটা দেখবোনা কেন? আমি ক্রিকেট ফ্যান হিসেবে যেকোনো ভালো ক্রিকেট দেখতে পছন্দ করবো। যেমন আমি ২০০৩-২০০৮ পর্যন্ত সময়ে যাই, ভারত - পাকিস্তান ম্যাচে আমি ভারতের জন্য উত্সাহ আর উদ্দীপনা নিয়ে ম্যাচ দেখতাম, জিততে চাইতাম, আবার যখন পাকিস্তানের ইনজামাম ব্যাট করতে আসত, আমি ওর ব্যাটিং উপভোগ করতাম। দেশের প্রতি প্রেম থাকায়, দেশকে জিততে দেখতে চাইতাম, উল্টোদিকে ইনজামামের খেলা দেখেও মুগ্ধ হতাম। এর সাথে হিন্দু, মুসলিম বলে কোনো সম্পর্ক নেই।


 মেয়েমা'র কথা প্রসঙ্গে আসি, মেয়েমা'র টুইট'টা কিছু মানুষের পক্ষে বা অনেক মানুষের পক্ষে একদম ঠিক। আমি নদীয়া'র ছেলে, পাশেই মুর্শিদাবাদ। আমি দেখেছি, ভারত, পাকিস্তান ম্যাচে ভারতের উইকেট পরলে বা পাকিস্তান ভালো খেললে, শচীনের উইকেট পরলে, ওরা বাজি পোড়াত। মুর্শিদাবাদ কিন্তু ইসলামিক ডিস্ট্রিক্ট।

আমি ব্যক্তিগতভাবে বলবো, মানুষ তাকেই সাপোর্ট করুক, যাকে সাপোর্ট করতে তার মন চায়। এখানে কোনো জোর-জবরদস্তি থাকবেনা।

বোন, এভাবে গালাগালি দেওয়া উচিত না। যদি ধর্মের প্রসঙ্গে বলি, মেয়েমা মনে প্রাণে কোনো দেব, দেবী এসবে বিশ্বাস করেনা। উনি নাস্তিক, পুতুল খেলা করতে অনেকেই ভালবাসতে পারে। মেয়েমা তো বলেই, যদি আল্লা নিজের অস্তিত্ত্বের প্রমান দেয়, মেয়েমা আল্লা'কেও মানবে, যদি কোনো দেব, দেবীর মূর্তি নিজের অস্তিত্ত্বের প্রমান দেয়, মেয়েমা সেটাকেও মানবে। অস্তিত্ত্ব খোঁজ করাতে তো কোনো অন্যায় নেই। জীবনে জানার আগ্রহ সবারই আছে। মেয়েমা যখন "লজ্জা" লিখেছিল, ওটা পড়ে জানা যায়, উনি কোরান সম্পর্কে যথেষ্ট পড়াশোনা করেছেন। তারমানে জানতে চেয়েছিলেন।  আবার যদি দেব-দেবীর মুর্তিতে আগ্রহ দেখান, ওটা নিছকই কৌতুহল বশত। আমি কিন্তু একজন আস্তিক। কিন্তু নাস্তিকতা জানার পুরো কৌতুহল আমার আছে। বিরোধিতা করে বা খারাপ কথা বলে ছোট করে জানতে নয়, যুক্তি দিয়ে, বিচার করে জানার ইচ্ছা।

শুধু এটুকুই বলবো, এভাবে গালাগালি দিওনা। খারাপ লাগে।  ভালো থেক বোন।

No comments:

Post a Comment